Ticker

6/recent/ticker-posts

বর্তমান সমাজে শিশুদের মধ্যে মোবাইল আসক্তি: সমস্যা এবং সমাধান

বর্তমান যুগে প্রযুক্তির অবাধ প্রসারের ফলে শিশুদের মধ্যে মোবাইল আসক্তি একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমাদের ৯৯% বাচ্চা থেকে টিনএজ বয়সের ছেলে-মেয়েরা তার একদিনের সর্বোচ্চ সময় মোবাইল দেখে কাটায়। এর ফলে তাদের সামাজিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে এবং নানাবিধ শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে।

মোবাইল আসক্তি


✅ মোবাইল আসক্তির কারণ

শিশুদের মধ্যে স্মার্টফোন আসক্তির সমস্যা দিন দিন বেড়েই চলেছে। এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে, যা নির্ণয় করা গেলে সমস্যার সমাধান করা অনেক সহজ হবে।

✔  সহজলভ্যতা: বর্তমান সময়ে মোবাইল ফোন সহজেই পাওয়া যায়। প্রায় প্রতিটি পরিবারের সদস্যের কাছেই একটি করে মোবাইল ফোন থাকে। এর ফলে শিশুরাও খুব সহজেই মোবাইল ফোন হাতে পেয়ে যায় এবং আসক্ত হয়ে পড়ে।

✔  বিনোদনের সহজ মাধ্যম: মোবাইল ফোন বিনোদনের একটি সহজ মাধ্যম হিসেবে কাজ করে। শিশুদের জন্য প্রচুর গেম, ভিডিও, কার্টুন অন্যান্য বিনোদনমূলক কন্টেন্ট রয়েছে যা তাদেরকে মোবাইলের প্রতি আকৃষ্ট করে।

✔  সামাজিক যোগাযোগের আকর্ষণ: বড়রা যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটাতে পছন্দ করে, শিশুরাও তাই করতে চায়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মেসেজিং অ্যাপসের মাধ্যমে তারা বন্ধুদের সাথে যোগাযোগ রাখে এবং বিভিন্ন গ্রুপে যুক্ত থাকে।

✔  পিতামাতার ব্যস্ততা: বেশিরভাগ পিতামাতা তাদের কর্মব্যস্ত জীবনের কারণে শিশুদের যথেষ্ট সময় দিতে পারেন না। ফলে শিশুরা একাকীত্ব অনুভব করে এবং মোবাইল ফোনের মাধ্যমে বিনোদন সঙ্গ খোঁজে।

✔  শিক্ষামূলক অ্যাপসের প্রতি নির্ভরতা: অনেক সময় পিতামাতারা শিশুরা যেন মোবাইল ফোনে শুধু গেম না খেলে, সে জন্য তাদেরকে শিক্ষামূলক অ্যাপস ভিডিও দেখতে উৎসাহিত করেন। কিন্তু এটি একটি সীমা অতিক্রম করলে শিক্ষামূলক অ্যাপসও মোবাইল আসক্তি তৈরি করতে পারে।

✔  আধুনিক প্রযুক্তির প্রভাব: ট্যাবলেট, স্মার্টফোন এবং ইন্টারনেটের মাধ্যমে শিশুদের বিভিন্ন নতুন নতুন বিষয় শেখার সুযোগ রয়েছে। ফলে তারা প্রযুক্তির প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়ে এবং এটি আসক্তিতে রূপ নেয়।

✔  পিয়ার প্রেসার (সামাজিক চাপে): শিশুরা তাদের বন্ধুদের মোবাইল ব্যবহার করতে দেখে এবং সেই অভ্যাস অনুকরণ করতে চায়। বন্ধুদের মধ্যে জনপ্রিয় হওয়ার জন্য এবং তাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য শিশুরা মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ে।

✔  আকর্ষণীয় বিজ্ঞাপন: মোবাইল ফোনে বিভিন্ন গেম অ্যাপের আকর্ষণীয় বিজ্ঞাপন দেখা যায়, যা শিশুরা সহজেই লক্ষ্য করে এবং সেই গেম বা অ্যাপ ডাউনলোড করতে চায়।

✅ মোবাইল আসক্তির প্রভাব

 ✔  আদব কায়দার অভাব: মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে শিশুরা সামাজিক আদব কায়দা শেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাদের মধ্যে শিষ্টাচারের অভাব দেখা যাচ্ছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

✔  শিক্ষাগত ক্ষতি: স্কুল কলেজে পড়াশুনার সময়ে মোবাইল ব্যবহার আরও ভয়ংকর সমস্যা সৃষ্টি করছে। শিক্ষার্থীরা সারাদিন মোবাইল, প্রেম, গেমস ইত্যাদির মধ্যে ডুবে থাকে, ফলে তাদের পড়াশুনায় মনোযোগ কমে যাচ্ছে এবং ফলাফল ক্ষতিগ্রস্ত হচ্ছে।

✔  স্বাস্থ্যগত সমস্যা: দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের কারণে শিশুরা চোখের সমস্যা, মাথাব্যথা, ঘুমের ব্যাঘাত এবং মেরুদণ্ডের ব্যথার মতো বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছে।

✔  সম্পর্কের অবনতি: মোবাইলের পিছনে অতিরিক্ত সময় ব্যায় করার কারনে কারো সাথে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে না। যার ফলে একাকিত্ব তাকে গ্রাস করে, হিংস্রাত্বক হয়ে ওঠে।

✅ মোবাইল আসক্তি রোধে সম্ভাব্য সমাধান

✔  সময়ের সীমা নির্ধারণ: শিশুদের মোবাইল ব্যবহারের সময়সীমা নির্ধারণ করা উচিত। প্রতিদিন নির্দিষ্ট সময়ের বাইরে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি।

✔  শিক্ষামূলক কন্টেন্ট প্রেরণ: মোবাইল ব্যবহারের ক্ষেত্রে শিক্ষামূলক কন্টেন্ট প্রাধান্য দেওয়া উচিত। শিশুদের জন্য গেম বিনোদনমূলক কন্টেন্টের পাশাপাশি শিক্ষামূলক অ্যাপস ভিডিও সরবরাহ করা যেতে পারে।

✔  পারিবারিক সময় বৃদ্ধি: পরিবারে একত্রে সময় কাটানোর গুরুত্ব সম্পর্কে শিশুদের জানানো এবং তাদের সাথে সময় কাটানো। পরিবারের সাথে সময় কাটালে শিশুদের মানসিক বিকাশ ঘটে এবং মোবাইল আসক্তি কমে।

✔  বিকল্প বিনোদন: শিশুদের মোবাইলের বাইরে বিকল্প বিনোদনের ব্যবস্থা করা উচিত। খেলাধুলা, সৃজনশীল কাজ, সংগীত শিক্ষা, চিত্রাঙ্কন ইত্যাদি কাজে তাদের সম্পৃক্ত করা যেতে পারে।

✔  শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোবাইল ব্যবহারের সীমাবদ্ধতা আরোপ এবং শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা উচিত।

✔  পিতামাতার নজরদারি: পিতামাতাকে তাদের সন্তানের মোবাইল ব্যবহারের উপর নজরদারি রাখতে হবে। এছাড়া তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করে মোবাইল ব্যবহারের ক্ষতিকর দিকগুলো বুঝিয়ে বলতে হবে।

এখানে আমাদের একটি ভয়ংকর তথ্য জানা দরকার, সারা দুনিয়ায় বছরে ৯৭০০ কোটি ডলারের পর্নব্যবসা হয়ে থাকে। এবং বছরে ৩৩০০ কোটি ডলারের সোশাল মিডিয়া ব্যবসা পরিচালিত হয়। আপনার কি মনে হয় এর সর্বাধিক কাষ্টমার কারা ? আমাদের বাচ্চারাই।

✅ নীতি-নৈতিকতা শিক্ষায় ইসলামের ভূমিকা

নীতি-নৈতিকতা, আদব-কায়দা শিক্ষায় ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নাই। ইসলাম এক্ষেত্র্রে খুবই কঠোর।

তিনি (মুআম্মাল ইবনু হিশাম ..... আমর ইবনু শুআয়েব (রহঃ) থেকে পর্যায়ক্রমে তাঁর পিতা এবং দাদার সূত্রে বর্ণিত। দাদা) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যখন তোমাদের সন্তানরা সাত বছরে উপনীত হবে, তখন তাদেরকে নামায পড়ার নির্দেশ দেবে এবং তাদের বয়স যখন দশ বছর হবে তখন নামায না পড়লে এজন্য তাদেরকে মারপিট কর এবং তাদের (ছেলে-মেয়েদের) বিছানা পৃথক করে দিবে। (সুনানে আবু দাউদ, হাদিস নং- ৪৯৫)

পরিশেষে বলা যায়, শিশুদের মোবাইল আসক্তি কমাতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান সমাজকে একযোগে কাজ করতে হবে।ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। সঠিক দিকনির্দেশনা এবং সচেতনতার মাধ্যমে আমরা আমাদের আগামী প্রজন্মকে একটি সুস্থ সুন্দর ভবিষ্যৎ দিতে পারি।

❕❕❕ আমাদের সাথেই থাকুন....

Post a Comment

0 Comments